শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিনোদন ডেস্ক

শাকিবের সন্তান নিয়ে টিভি লাইভে অপু, বুবলী এলেন ফেসবুকে

  |   শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সময়টা ২০০৮ সালের ১৮ এপ্রিল। গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের প্রায় ১০ বছর পর এক সন্তান সন্তান আব্রাম খান জয়কে নিয়ে এটি টেলিভিশন লাইভে প্রকাশ্যে নিয়ে আসেন অপু।

সেই ঘটনার চার বছর পর একই কাণ্ড দেখা গেল শাকিব খানের জীবনে। শুধু মানুষ পরিবর্তন। অপু বিশ্বাসের জায়গায় এলেন বুবলী। সন্তানের খবর নিয়ে এলেন তিনি। তবে এবার আর টিভি লাইভ নয় ফেসবুকে পোস্টে।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেন এই চিত্রনায়িকা। সেই পোস্টে বুবলী লিখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

বুবলী বলেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

শাকিব-বুবরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। তবে তাঁরা কবে বিয়ে করেছেন এই তথ্য জানাতে পারেনি সূত্রটি।

শবনম বুবলী ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী।

এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। জানান, এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

২৭ সেপ্টেম্বর হুট করেই ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন শবনম বুবলী। সেই ছবিতে প্রকাশ্যে দেখা যায় নায়িকার বেবি বাম্প। এরপ বুবলীর মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।

এর আগে সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office