শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শামীম ওসমান শাস্তির আওতায় আনার মতো আচরণবিধি লঙ্ঘন করেননি: সিইসি

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১২ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়লেও তাঁকে নোটিশ দেওয়া বা শাস্তির আওতায় আনার মতো নয়। তিনি আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিটি নির্বাচনের দায়িত্বে নিয়োগকৃত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়েছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। প্রচারণায় নামলে আচরণবিধি লঙ্ঘন হবে। শামীম ওসমানের সংবাদ সম্মেলনটি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। তবে তাঁকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে, এমন আচরণবিধি তিনি লঙ্ঘন করেননি।

সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, ‘যাঁরা রাজনীতি করেন, তাঁরা তাঁদের মতো করে অনেক কথা বলতে পারেন। আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাঁদের কোনো সুবিধা হয়, হতে পারে। তবে আমাদের পক্ষ থেকে কোনো রকমের শৈথল্য নেই।’

গত ইউপি নির্বাচনে প্রাণহানির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘গত নির্বাচনে লোক মারা গেছে, সেটা কীভাবে আমি আপনাদের মাধ্যমে অনেকবার বলার চেষ্টা করেছি। কীভাবে নির্বাচন কমিশনের ওপর সেই দায়বদ্ধতা আসে, সেটা আমার হিসাবে মেলে না।’ তিনি বলেন, যখন নির্বাচন হয়ে যায়, ভোটাররা বাড়ি চলে যান; তখন নির্বাচনী মালামাল নিয়ে দূরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে শত শত লোক এসে তাঁদের ঘেরাও করে ব্যালট ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। সেখানে প্রতিরোধ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য রক্তাক্ত হন, নিহতও হন। প্রার্থী ও সমর্থকদের সহনশীলতা ও নির্বাচনকালীন আচরণবিধি অনুসরণ করা ছাড়া অন্য কোনো উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office