শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে আগের বছরের তুলনায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নিট মুনাফায় ১১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সর্বশেষ সমাপ্ত হিসেব বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ৩৬৮ কোটি টাকা। আগের হিসাব বছরে যা হয়েছিল ১৬৯ কোটি টাকা।

গতকাল বুধবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। যার সার সংক্ষেপ আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশ করেছে ব্যাংকটি৷ ওই সার সংক্ষেপ বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে মুনাফা বৃদ্ধির ফলে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫২ পয়সা।

একই সঙ্গে আর্থিক ভিত্তিও শক্তিশালী হয়েছে। সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে ২৩ টাকা ৭ পয়সায় পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ২১ টাকা ৯ পয়সা। এ ছাড়া সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ১২ টাকা ২৮ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ৮ টাকা ৩ পয়সা।

আর্থিকভাবে ভালো পারফরমেন্স করায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিট বিনিয়োগ আয় বৃদ্ধি, শেয়ার ও সিকিউরিটিজ থেকে বেশি আয় এবং অন্যান্য পরিচালন আয়ের প্রবৃদ্ধির ফলে মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থাপন বৃদ্ধি পাওয়ায় তাদের নগদ প্রবাহও শক্তিশালী হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ মে বার্ষিক সাধারণ সভার (এজিএম) সভার তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office