শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ: ২০ কারখানায় ছুটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পু‌লিশ প্রত্যাহারের আশ্বাস আ.লীগ নেতাদের

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ক্যাম্পাস থেকে পু‌লিশ প্রত‌্যাহার করে নেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের উদ্দেশে এই আশ্বাস দিয়েছেন তাঁরা। এ সময় শিক্ষার্থীদের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ‌ফিউল আলম চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধা‌রণ সম্পাদক জা‌কির হোসেন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ।

বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাস থেকে পু‌লিশ প্রত্যা হারের বিষয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করা সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিশ্ববিদ্য়ালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্য়ালয় প্রশাসনের অনুরোধেই আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে তারা (পুলিশ)। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির য‌দি অবনতি না ঘটে, তবে তারা (পুলিশ) চলে যাবে।

বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার রাতে হলের কয়েক শ ছাত্রী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনের শুরু করেন।

গত রোববার অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান উপাচার্য। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত না মেনে পুলিশের হামলার প্রতিবাদে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার রাতে থেকে আন্দোলন করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office