শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শাহনা রহমান’র কবিতা ‘তুই’

  |   বুধবার, ২০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শাহনা রহমান’র কবিতা ‘তুই’

একটা সময় তোকে ভেবে
শুরু হোতো দিন
রাতটাও যে তোর দখলে
থাকতো পলকহীন

তুই যে ছিলি শরৎ উঠোন
শিউলি ঝরা ভোর
ঝর্ণার জল উঠতো হেসে
পেলে দেখা তোর

চলতো ভেসে খুশির হাওয়ায়
সবুজ কাশের বন
তোর ছোঁয়ায় তন্নি দেহে
লাগতো শিহরণ

হঠাৎ দেখি নীল আকাশে
মেঘের আনাগোনা
বন্ধ হোলো রামধনুদের
রঙিন স্বপ্ন বোনা

মেঘে মেঘে আঁধার যখন
ঝাঁপসা চোখের কোণ
কদম বনে দুঃখ নামে
কাঁদে কদম বন

চোখের পাড়ে বাঁধ দিয়েছি
গাঢ় কাজল দিয়ে
কাজল গলে নদী হয়ে
যায় ভাসিয়ে নিয়ে….

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office