শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শাহবাগে বামজোটের হরতালে পুলিশের বাধা

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, জ্বালানি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

এ বিষয়ে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সাদিকুল ইসলাম সোহেল বলেন, আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কাঁটাবন, নীলক্ষেত মোড়ে পিকেটিং করি। একপর্যায়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। পরে আমরা সরে যাই। বর্তমানে আমরা পল্টন মোড়ে অবস্থান করছি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, তারা শাহবাগ মোড়ে বসতে চেয়েছিল। কিন্তু এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে তাই আমরা তাদেরকে সরিয়ে দেই এবং তারা চলে যায়।

তবে সকাল সাড়ে দশটার দিকে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, সজ্জিত হয়ে বিপুল পরিমাণ পুলিশ টহল দিচ্ছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office