শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শিক্ষাঙ্গনে অরাজকতা করে জাতীয় নির্বাচনে প্রভাবের চেষ্টা সফল হবে না: শিক্ষামন্ত্রী

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ২৯ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে এক ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের এই ধরনের মূল্য বা অভিপ্রায় কোনটাই সফল হবে না। রোববার সকালে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ শান্তিতে এগিয়ে চলছে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এটা বিরোধী দল মেনে নিতে পারছে না। তাই তারা একের পর এক নানা অরাজকতা সৃষ্টি করছে।

মন্ত্রী বলেন, যারা অতীতে এই দেশে দুঃশাসন চালিয়েছে নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চই সফল হবে না এবং সেজন্য তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্র সমাজ সেটিকে প্রতিহত করবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সারোয়ার, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office