শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

শিল্প কি? মধুবন চক্রবর্তী

  |   মঙ্গলবার, ২১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শিল্প কি? মধুবন চক্রবর্তী

সত্যি এড়িয়ে যাওয়াটাও শিল্প।
শুরুতে মনে হলেও
শেষে কি আর্ট থাকল?
অবাক হলাম আপনাকে দেখে।
মেঘ হয়ে ঢুকে এফোঁড় ওফোঁড় করেদিলেন হৃৎপিণ্ড?
প্রথমে আপনার মেঘের ধার ছিল ধারালো ছুরির মত
ফোনের বদলে ফোন, চুমুর বদলে চুমু, রাতজাগা ঠোঁট কিভাবে চেরিফল হয়ে ওঠে তার ইনসাইড স্টোরি
পড়তে পড়তে
পর্দার সুচিত্রা সেনের মত ভালোবেসে ফেলেছিলাম আপনার ব্যঞ্জনবর্ন রাতকে
পরে রাত বুঝলো সকালটা আর আসবে না কোনোওদিন
সূর্যকে গিলে ফেলেছে রাতের দাঁতাল শুয়োর
কি ভাবছেন?
বন্ধুত্বের আড়ালে যুক্তি অযুক্তির বোঝা চাপানো হাই ভোল্টেজ সম্পর্ক?
ছাপোষা কোনো প্রেম শর্ত ছাড়াই ঢুকতে চেয়েছিল আপনার চোখের পানিতে
বুকের কোটোরে
সুন্দর নকশা কেটে লক্ষ্মীপুজোর আলপনা দেওয়ার মত ভালোবাসা শব্দটাকে অলংকৃত করে
ভালো বাসা কেই ভ্যানিশ করে দিলেন।
ঘর গড়ার স্বপ্নই দেখিয়ে
অন্যের ঘরে সিধ কেটে চুরি করলেন
লজ্জা করে না আপনার
বড্ড বেশি অষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরছিল কি
পাখিটা
পাখিতো উড়বেই
খাঁচায় বন্দী করার কথা তো আপনি বলেছিলেন
উড়তে তো আপনিও চেয়েছিলেন
প্রকাশ্যে উড়ন্ত শালিকের ছবি দিয়ে বিজ্ঞাপন তো জমজমাট করলেন
আবার ডানাও তো আপনি ছাটলেন
পাগলের মত ভালোবাসছিল বলে পাখিটাকে
দমবন্ধ করে আটকে রেখেছিলেন
এরকম ভালোবাসা দেখার অভিজ্ঞতা তো নেই আপনার
রাতে বাড়ি ফিরে ইচ্ছে মত একটু হুইস্কি পান করলেই চলে যায
আমার তুমি ত মনভোলানো
তুমির বিশ্বাসে জল ঢাললে
সে যে ঢোরা সাপ হবে হয়তো বোঝেন নি।
চাবুক মেরেছেন আপনি।
পাখিটা ছোবল
রবিবার আমারও আছে উৎসবযাপনের
কিন্তু
আমি তো অবসর যাপন চাইনি।
সোম থেকে শুক্র চেয়েছিলাম শুধু।
এড়িয়ে যাওয়াও একটা শিল্প
কিন্তু প্রকৃত শিল্পীর মত শিল্প রচনা হল করলেন কোথায়?

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office