শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শিষ্টাচার শিখতে স্কুলে যাচ্ছে বাইডেনের কুকুর

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৪ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেয়াড়া কুকুর মেজরকে আবারো হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে। আদব কায়দা শেখানোর জন্য তাকে স্কুলে পাঠানো হচ্ছে, যেন সে প্রেসিডেন্টের কুকুরের মতোই কেতাদুরস্ত হয়ে ওঠে।

ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মিশেল লা রোজা বলেন, মেজরকে অতিরিক্ত কিছু প্রশিক্ষণ দেয়া হবে যেন সে হোয়াইট হাউসের জীবনের সাথে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারে। তিনি আরও জানান, ওয়াশিংটন ডিসি এলাকাতেই তার প্রশিক্ষণ চলবে। এতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে ধারনা করা হচ্ছে।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হোয়াইট হাউসে বসবাস শুরু করলে কুকুর মেজরকেও ডেলওয়ার থেকে নিয়ে আসা হয়। কিন্তু হোয়াইট হাউসের জীবনের সাথে জার্মান শেফার্ড এই কুকুর নিজেকে মানাতে পারছিল না। তার মেজাজ বিগড়ে গিয়েছিল। এ সময় তাকে কিছু দিনের জন্য ডেলওয়ারে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া প্রশিক্ষণও দেয়া হয় তাকে। কিন্তু তা যথেষ্ট ছিল না বলে মনে করা হচ্ছে।

এদিকে বাইডেন পরিবার হোয়াইট হাউসে চ্যাম্প নামের আরেকটি কুকুরও নিয়ে আসে। মেজরের প্রশিক্ষণ চলাকালে সে হোয়াইট হাউসে থাকবে বলে জানালেন লা রোজা। সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office