শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ণ জীবন # জামিল আহমেদ এর কবিতা

  |   শনিবার, ৩১ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ২৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শীর্ণ জীবন
জামিল আহমেদ

অ্যান্থনি ডি কস্তা তুই একবার সুদূর প্যারিস থেকে এসে দেখে যা
আমার জীবন আর আমি কেমন আছি
আপন বলে কেউ নেই আমার
ঘরের রমণীটি চলে গেছে
অনেক অভিযোগ আমার নামে
অন্ন বস্ত্র বসবাসের আরো কত কি
আমার ঘরের রঙটিও বদলেগেছে
রোজ রাতে চোখে এতো জল আসে রঙিন রুমালটি দেখলে বুঝা যায়
আমার বাগানে কোনো ফুল ফোটে না আর
বনলতা পাতায় অযত্নে অবহেলায় ভরে গেছে
আমি কখনো কখনো শহরের একটি পথে হাটি খুব একা
আমি নিজের সাথে নিজেই কথা বলি
এক সময় আমার দুহাত ভর্তি সব ছিল
আমার যশ নাম যুতি নক্ষত্রের মতো জ্বলজ্বল করতো
পথের অচেনা মানুষ ডেকেনিত খুব কাছে
আমার তো কোনো অহংকার ছিল না
এখনো সন্ধার পরে তিনটি কুকুরকে বিস্কুট খাওয়াই
রিকশাওয়ালাকে সিগারেট
একটি দিয়াশলাই আমার কাছে থাকে
ঐ সিগারেটের মত জীবন এখন জ্বলে যায়
রোজ রাতে জলের তেষ্টা বাড়ে
এখন আমার অনেক ব্যাধি
বুকের কোমল পাহাড়ে বসে আছে একটি পাখি যে ঠকরে ঠকরে খায়
ক্রমশই জীবন ফুরিয়ে আসছে
দুঃখ ছাড়া কিছু নেই আমার

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office