শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শুক্রবার থেকে বাস-ট্রাক অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শুক্রবার থেকে বাস-ট্রাক বন্ধের ঘোষণা ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন এ খাতের মালিক-শ্রমিকরা। তবে এ নিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গণপরিবহন বন্ধ বা ধর্মঘট নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চারজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে আজ পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। এসব বৈঠক থেকেই ভাড়া বৃদ্ধি না করার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন মালিক সমিতির এক নেতা বলেন, পরিবহনের অধিকাংশ সংগঠনের নেতারা সরকারপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত। তাই তারা আনুষ্ঠানিকভাবে ধর্মঘট ঘোষণা করতে চান না। তবে অনানুষ্ঠানিকভাবে বাসসহ বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, তেলের মূল্য বাড়ায় মালিকরা গাড়ি চালাবেন না, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক ধর্মঘট ঘোষণা দেওয়া হয়নি। সংগঠনের পক্ষ থেকে বিআরটিএকে চিঠি দিয়ে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।

এর আগে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দেওয়া হয়। জ্বালানি তেলের বর্ধিত এ দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলেও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office