শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শেখ হাসিনা বাংলাদেশের মাহাথির: বাহাউদ্দিন নাছিম

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনা আজ বাংলাদেশের মাহাথির, উন্নয়নের অপর নাম।

বুধবার বিকেলে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মিরপুর থানা এবং ৭, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। পদ্মা সেতু আমাদের মর্যাদার প্রতীক, সক্ষমতার প্রতীক, সাহসিকতার প্রতীক। এর সফল নায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা সৃষ্টি হয়েছিলো তখন মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ টুইন টাওয়ার বানানোর ঘোষণা দিয়েছিলো। বিশ্বের পরাক্রমশালী রাষ্ট্ররা এটা অবাস্তব বলেছিলো। মাহাথির মোহাম্মদ সাড়ে তিন বছরে সেই টুইন টাওয়ার তৈরি করেছিলেন। আমরাও এমন একজন মাহাথির পেয়েছি, জাতির পিতার সুযোগ্য কন্যা, যিনি একইভাবে উন্নয়নের মাধ্যমে ষড়যন্ত্রের দাতভাঙা জবাব দিয়েছেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানি ভাবধারার রাজনীতি মোকাবেলা করতে হবে। আজ পাকিস্তানের দালালরা ষড়যন্ত্র করছে। পঁচাত্তরে যে অন্ধকার জাতির বুকে নেমে এসেছিলো তার স্বপ্ন দেখে সেই ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধু কন্যা সেই ষড়যন্ত্র ভয় পান না। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা দেশে এসে দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। ষড়যন্ত্রকারীরা বেশি দূরে থাকে না। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

মিরপুরবাসীর উদ্দেশে বাহাউদ্দিন নাছিম বলেন, আজকের দিনটি মিরপুরবাসীর জন্য আনন্দের দিন। অভিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের আন্দোলনের প্রাণকেন্দ্র ছিলো মিরপুর। আজকে মিরপুর ৫টি থানায় বিভক্ত হয়ে গিয়েছে। এক সময় এখানে একজন সংসদ সদস্য নির্বাচিত হতেন। বর্তমানে তিজন সংসদ সদস্যের বাইরেও আরও দুজন মিরপুর সংযুক্ত অংশে ঢাকার বুকে নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। আশি বা নব্বইর দশকের সাথে আজকের মিরপুরের পার্থক্য থাকলেও মিরপুরের যে ঐতিহ্য তা একই আছে, দুর্দিনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মিরপুরে যে অবস্থান ছিলো তা সারাদেশে প্রশংসনীয়।

তিনি বলেন, উন্নয়নকন্যা শেখ হাসিনাকে এদেশের জন্য বাঁচিয়ে রাখতে হবে। সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে ঐক্যবদ্ধভাবে। আমাদের সজাগ থাকতে হবে। জাতির পিতাকে হারিয়ে আমরা ৫০ বছর পিছিয়ে পড়েছি। জাতির পিতার কন্যার হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আজ বাংলাদেশ বিশ্ব দরবারে এক অনন্য নাম। বিশ্বে অনেক বড় বড় রাষ্ট্র প্রধান শেখ হাসিনার প্রশংসা করেন। তাকে দেখে অবাক হন আর ভাবেন কিভাবে একটি নিম্ন আয়ের দেশকে এত উন্নত করেছেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের নীতিবান, সৎ হতে হবে। সততা, বিশ্বাস, নিষ্ঠা দিয়ে বাংলাদেশের সতেরো কোটি মানুষের হৃদয় জয় করতে হবে। সব সময় তাদের পাশে থাকতে হবে। মানুষের বিশ্বাস আর ভালোবাসা আমাদের অর্জন করতে হবে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নাছিম বলেন, নির্মল রঞ্জন গুহ অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার অকাল মৃত্যুতে দেশবাসী একজন দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ মানব সেবককে হারালো। আমি তার পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বজলুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আজাদুল কবিরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মিজানুর রহমান মিজান, এ বি এম মাজহার আনাম, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া জুয়েল, সদস্য ইকবাল হোসেন তিতু, হিমাংশু কিশোর দত্ত প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office