শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে নকল শিশুখাদ্য ও প্রসাধনী তৈরির দুটি কারখানার সন্ধান, আটক এক।

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বুধবার, ২১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আটক হাবিব মিয়া (৩৫)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নকল শিশুখাদ্য ও প্রসাধনী তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

একটি কারখানার মালিককে পুলিশ আটক করতে পারলেও অন্যজন পালিয়ে গেছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক মো. হুমায়ুন।

তিনি বলেন, উপজেলার ভানুগাছ রোডে এই ভেজাল কারাখানা দুটিতে নামী-দামি ব্র্যান্ডের নকল সিল দিয়ে জুস, চকলেট, স্যালাইন, আগরবাতি, গোলাপজল, তেলসহ প্রায় ৩০ প্রকারের পণ্য উপাদন করা হচ্ছিল। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় দুই টাক নকল মাল উদ্ধার করা হয়েছে; যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

আটক হাবিব মিয়ার (৩৫) বাড়ি চাঁদপুর জেলার
হাবিব একই অপরাধে আগেও আটক হয়েছিলেন। বাসা বদল করে আবার একই কারবার শুরু করেন বলে পুলিশ জানিয়েছে।

আটক হওয়ার পর হাবিব সাংবাদিকদের বলেন, “জীবিকার তাগিদে আবার এই পেশায় নিয়োজিত হই।”

ভেজাল পণ্য ও প্রসাধনী উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানাও ওসি আব্দুস ছালিক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office