নিজস্ব প্রতিবেদন ডেস্ক | বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ১৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি - প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বুধবার ০৭ সেপ্টেম্বর’২২ইং উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন’র নেতৃত্বে “ওজন পরিমাপ ও মানদন্ড আইন-২০১৮” অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলাধীন বিভিন্ন পেট্রোল পাম্প/ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স শামসুদ্দিন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও মেরীগোল্ড সিএনজি এন্ড ফিলিং স্টেশনকে “ওজন পরিমাপ ও মানদন্ড আইন- ২০১৮” অনুযায়ী পরিমানে কম জ্বালানি সরবারাহের অপরাধে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে উভয়ের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
এসময় বিএসটিআই, সিলেট ও শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।