শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   বুধবার, ২৬ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি - প্রতিনিধি

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম,পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, তানিয়া আক্তার, প্রমুখ।

পরে মশক নিধন কর্মসূচি উপলক্ষে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে মেয়র মহসিন মিয়া মধুর নেতৃত্বে এক র‍্যালী পৌরসভা চত্তর থেকে বের হয়ে শহরের ষ্টেশন রোডে এসে শেষ হয়।
এসময় শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office