শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে মৃত্যুর আগে বন্ধুর নাম বলে গেলেন যুবক

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৮ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্ধুর ছুরিকাঘাতে শরীফ নামে এক যুবক খুন হয়েছেন। মৃত্যুর আগমুহূর্তে শরীফ নিজের নাম এবং সজীব নামে তার এক বন্ধু তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান। শনিবার রাত ৯টার দিকে শহরের কলেজ রোডে প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় প্রেস ক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিলেন। লোকজন এগিয়ে গেলে তিনি নিজের নাম শরীফ এবং শহরতলীর শাহজিবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানান। শান্তিবাগ এলাকার সজীব নামে তার এক বন্ধু তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান।

শরীফের মৃত্যুর আগে দেয়া জবানবন্দি রেকর্ড করেন এই প্রতিবেদক। পরে তা ফেসবুকে পোস্ট দিলে শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। একই সঙ্গে তিনি ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশ কর্মকর্তাদের কাছে ফোন করে আহত যুকবকে উদ্ধারে সহায়তা চান। এ সময় ফায়ার সার্ভিস থেকে বিষয়টি ‘পুলিশ কেস’ বলে এড়িয়ে যায়। তবে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু নাহিদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। এ সময় পুলিশ দুটি ছুরি উদ্ধার করেছে। এর একটি শরীফের পেটে গাথা ছিল।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, শরীফ শহরতলীর শাহজিবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটতে পারে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, নিহত ও অভিযুক্ত উভয়ই পরস্পর বন্ধু। তারা প্রথমে শহরের একটি পেট্রল পাম্পের কাছে ঝগড়া করে। এর জের ধরে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কাছে শরীফকে ছুরিকাঘাত করা হয়। শরীফের পকেটে সজিবের মোবাইল ফোন ও হাতে একটি ছুরি ছিল। তার বুকের মাঝামাঝি জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সজীবকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office