শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় দু’টি শহরে রাশিয়ার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় দু’টি শহরে রাশিয়ার বিমান হামলা

সংগৃহীত ছবি

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় দু’টি শহরে গতরাতে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার ভোরে এ কথা বলেছেন।

লাভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, ‘অনেক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে’ তবে এই হামলায় কিছু ক্ষেপণাস্ত্র ‘আবাসিক ভবনে আঘাত হেনেছে’।

টেলিগ্রামে তিনি বলেন, ‘উপরের তলায় আগুন লেগেছে। আমরা লোকজনকে সরিয়ে নিচ্ছি। সমস্ত পরিষেবা ক্ষতিগ্রস্ত সাইটে রয়েছে।’

ইউক্রেনের অন্যান্য অংশে আঘাত করা প্রতিদিনের বোমা হামলা থেকে লাভিভ বেশিরভাগই রক্ষা পেয়েছে।

আন্দ্রি সাদোভি বলেন, রাশিয়ান আগ্রাসনের পর জুলাই মাসে বেসামরিক অবকাঠামোতে সবচেয়ে বড় রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছিল।

মেয়র ইগর পোলিশচুক বলেছেন, ‘লুটস্কের লাভিভ থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) উত্তরে (শহরের) একটি শিল্প প্রতিষ্ঠানে আঘাত হেনেছে।

তিনি বলেছেন,‘সমস্ত জরুরি পরিষেবা সাইটে রয়েছে।’

ভলিন অঞ্চলের গভর্নর ইউরি পোগুলিয়াইকোর মতে, এই হামলায় দুইজন আহত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office