শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

‘সবার ভালোবাসায় আমরা ভালো আছি, থাকতে চাই বহু বছর’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশের একজন খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ২০০৮ সালের ৭ জুলাই তিনি বিয়ে করেন নির্মাতা বদরুল আনাম সৌদকে। আজ তাদের ১৪তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটিতে সুবর্ণা ও সৌদকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজ তারকারা।

সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে সৌদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী সৌদ। তোমাকে সবসময় ভালোবাসি।’

২০০৮ সালের ৭ জুলাই সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ সংসার জীবন শুরু করেন। বিশেষ দিনটিতে বদরুল আনাম সৌদ বলেন, ‘সবার ভালোবাসায় আমরা দুজনে ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই আরও বহুবছর। শুধুই আশীর্বাদ চাই।’

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘সুন্দরভাবে ১৪ বছর ধরে পথ চলছি। জীবন অনেক সুন্দর।’

অভিনেত্রী হিসেবে আশির দশক থেকে প্রতিষ্ঠিত সুবর্ণা মুস্তাফা। তিনি স্বামী সৌদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। ২০১৭ সালে সৌদের সরকারি অনুদানের ছবি ‘গহীন বালুচর’-এও অভিনয় করেন সুবর্ণা। ওই ছবিটি বেশ কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার জেতে। সৌদ পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার।

নব্বইয়ের দশকের জনপ্রিয় নাট্য অভিনেত্রী আফসানা মিমির সোপ অপেরা ‘ডলস হাউস’-এর সহ-পরিচালক ছিলেন বদরুল আনাম সৌদ। সেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। ২০০৭ সালের ঘটনা। সে সময় একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান সৌদ ও সুবর্ণা। পরের বছর তারা বিয়ে করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office