শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সব কিছু দিয়ে নগ্ন হয়ে এলেন বিজয় দেবরকোন্ডা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০২ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

‘সিনেমাটিতে আমি সবকিছু দিয়েছি। পারফরম্যান্সের বিচারে মানসিক ও শারীরিক দিক থেকে এটি আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জের ছিল। আমি তোমাকে সবকিছু দিয়েছি। শিগগির আসছি।’ টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার শেয়ার করে কথাগুলো লিখেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা।

পোস্টারটি ‘লাইগার’ সিনেমা এর। এর মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয় দেবরকোন্ডা। সিনেমার পোস্টারটিতে প্রকাশের হইচই পড়েছে ভক্তদের মাঝে। কারণ পোস্টারে বিজয়কে নগ্ন অবস্থায় দেখা গেছে।

সিনেমায় তিনি একজন বক্সার। পোস্টারে তার হাতে বক্সিং গ্লাভস থাকলেও শরীরে একটা সুতাও নেই। সম্পূর্ণ নগ্ন বিজয়কেই পোস্টারে ফ্রেমবন্দি করা হয়েছে। তার হাতে শুধু একগুচ্ছ গোলাপ। সেটি দিয়েই লজ্জাস্থান ঢেকে রেখেছেন এই অভিনেতা। পাশাপশি পোস্টারে লেখা রয়েছে, শালা ক্রসব্রিড।

‘লাইগার’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। এই সিনেমাতে অতিথি চরিত্রে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হচ্ছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office