শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৬ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সরকারকে স্বৈরাচারী শাসকদের মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একনায়ক, স্বৈরাচার ও ফ্যাসিবাদী কোনো সরকার অতীতে রক্ষা পায়নি। আওয়ামী লীগ সরকারেরও একই পরিণতি হবে। পালানোর কোনো পথ খুঁজে পাবে না।

আজ শনিবার নয়া পল্টনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইমলাম বলেন, সরকারের দিন শেষ। এখনো সময় আছে। আওয়ামী লীগকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি ক্ষমতায় আসবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে সময়ের দাবি, জনগণের দাবি এই সরকারকে হটাতে হবে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাই।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে গণমাধ্যম সত্য কথা বলতে পারে না। ডিজিটাল আইন গণমানুষের মুখকে চেপে ধরা হয়েছে। আসল কোনো সংবাদ দেশের মানুষ পায় না।

মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথ আয়োজনে শোভাযাত্রায় উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামও বক্তব্য রাখেন। পরে র‌্যালিতে পায়ে হেঁটে অংশ নেন বিএনপি মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবুল খায়ের ভুঁইয়া, এ জেড এম জাহিদ হোসেন, মাহবুব উদ্দিন খোকন, শ্যামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, আফরোজা আব্বাস, মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম আলীম, শামীমুর রহমান শামীম, সাইফুল আলম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু, আবুদল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আমিনুল ইসলাম, মাহবুবুল হাসান পিংকু, আনিসুর রহমান তালুকদার খোকন, রাজিব আহসান, আকরামুল হাসান প্রমুখ।

এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে সকাল সোয়া নয়টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। সেখানে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে জিয়ারত করেন নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office