শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের দুর্ব্যবহার নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মন্তব্য

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আপনার আচরণ, আপনার অফিস, সাধারণ মানুষ মনে করে এটি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের একটি অংশ। অতএব সেক্ষেত্রে যাতে করে আমাদের কর্মকর্তারা এটি অবশ্যই মেনে চলেন। স্যার, ম্যাডাম বা এমন কিছু বলে সম্বোধন করতে হবে, এমন কোনো নীতি নাই।

মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

কর্মকর্তাদের আচরণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসিমুখে সেবা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দুর্ব্যবহার দুর্নীতির শামিল, এটা কখনো করা যাবে না। আইনের মধ্যে থেকে সাধ্যমত সেবা দেওয়ার মনোভাব থাকতে হবে। কর্মকর্তারা যাতে এটি মেনে চলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, স্যার শব্দের বাংলা অর্থ মহোদয়। রুলস অব বিজনেসে এটা নেই। স্যার বা ম্যাডাম সম্বোধন করতে হবে এমন কোনো রীতি নেই।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে বঙ্গবন্ধুর নির্দেশনাগুলো তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার নির্দেশনা ছিল যারা সেবা নিতে আসেন তাদের দিকে তাকাও, তারা তোমার বাবার মতো, ভাইয়েরর মতো, আত্মীয়ের মতো।

‘সেবা নিতে আসেন জনগণ। তাদের টাকায় তোমাদের বেতন হয়। বঙ্গবন্ধুর নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে চাই। বিভাগীয় কমিশনার থেকে মাঠ প্রশাসনকে আমরা সেই নির্দেশনাই দেই। জনগণের সঙ্গে মিশে যেতে হবে। সেক্ষেত্রে এখানে কোনো ভেদাভেদ থাকবে না।’

‘আপনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলুন। এই কথা বলার অর্থ এই না আপনি আপনার ক্ষমতা দেখাতে পারছেন না। আপনি এখানে হেরে যাচ্ছেন এমন কিছু না। আপনার আচরণ থাকবে আইনের মধ্যে থেকে সাধ্যমতো সেবা দেওয়া। সেক্ষেত্রে আপনার আচরণ সরকারের আচরণ।’

‘আমরা চাচ্ছি সব ধরনের মানবিক গুণাবলী যাতে আমাদের কর্মকর্তাদের বাড়ে। তারা যেন অত্যন্ত মানবিক হন। সে বিষয়টা কিন্তু আমরা তাদেরকে বলছি’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office