শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝড় উঠবে: রিজভী

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন সরকারের অন্যায়-অবিচার ও গুম-খুনের বিরুদ্ধে যে আন্দোলনের ঝড় উঠবে, তাতে এই মাফিয়াতন্ত্র লণ্ডভণ্ড হয়ে যাবে। নির্যাতন, লুটপাট আর দলীয়করণ চিরদিন চলতে পারে না। এর অবসান হবেই। এই দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে। এই অপরাধীদেরও বিচার হবে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এসব বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। কারণ, তারা চায়, বিএনপি এসব নিয়ে ব্যস্ত থাকুক। তাহলে তাদের কুকীর্তিগুলো আড়ালে পড়ে যাবে, কেউ আর সেগুলো নিয়ে কথা বলবে না। কিন্তু এসব করে কোনো লাভ হবে না।

তিনি বলেন, আজকে আইন-আদালত, বিচারক সব মাফিয়াতন্ত্রের অধীনে। রাষ্ট্রশক্তি যেখানে মাফিয়ারা নিয়ন্ত্রণ করে, সেখানে আইন-আদালত ও প্রশাসন কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না।

রিজভী বলেন, খালেদা জিয়া এখনও বন্দি- তারপরও নড়াইলের একটি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রতিহিংসার আগুনের শিখা এতই লেলিহান, সরকারের মন থেকে তা কিছুতেই নেভে না। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য যত রকম প্রথা-পদ্ধতি দরকার, তারা তার সবই প্রয়োগ করছে।

আয়োজক সংগঠনের সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office