শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

সরকার গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সরকার সারাদেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশই গুলি করে যুবদল কর্মী রাজা আহমেদ শাওনকে হত্যা করেছে। শাওন যুবদলের প্রমাণিত ও পরীক্ষিত একজন সক্রিয় কর্মী। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের অনেক ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সে যুবদলের কর্মী নয় বলে পুলিশ ও সরকার এখন মিথ্যাচার করছে। নিহত শাওনকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে অচিরেই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে।

নারায়ণগঞ্জে যুবদল কর্মী রাজা আহমেদ শাওন পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের চত্বরে এ সমাবেশ হয়।
এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, মিয়া ভোলা, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মো. শাহেদ, নগর বিএনপি নেতা মো. ইদ্রিস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office