শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ৩০ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে শেরে-বাংলা নগরে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই তারা আবার সেই পুরনো কায়দায় ঠিক একইভাবে ত্রাস সৃষ্টি করছে। ছাত্রদলের ওপর হামলা, বিভিন্ন জেলাগুলোতে হামলা, নেতা-কর্মীদের ওপর হামলা, তাদের বাড়ি-ঘরে হামলা আজকে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে তারা।

এসব করে বিএনপিকে দমন করা যাবে না জানিয়ে ফখরুল বলেন, কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না, বাংলাদেশের মানুষকে কোনো দিন দমন করতে পারেনি। সবকিছুকে মোকাবিলা করে এদেশের জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে অবশ্যই এই ভয়াবহ যে ফ্যাসিস্টকে সরিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই থেকে এই দিনটিকে ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office