শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সহসভাপতির অভিযোগ নিয়ে যা বললেন ছাত্রলীগ সভাপতি

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সহসভাপতি ইয়াজ আল রিয়াদ ছবি: সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানের বিরুদ্ধে একসময় ছাত্রদলের হয়ে ধানের শীষে ভোট চাওয়ার অভিযোগ তুলেছিলেন সংগঠনটির সহসভাপতি ইয়াজ আল রিয়াদ। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আল নাহিয়ান বলেছেন, ‘আমি কী, আপনি কী—তা এলাকার সবাই জানে।’

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন আল নাহিয়ান।

এর আগে ১৫ জানুয়ারি রাতে ফেসবুকে লাইভে এসে আল নাহিয়ান খানের বিরুদ্ধে অভিযোগ আনেন ইয়াজ আল রিয়াদ। তিনি বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের হয়ে ধানের শীষে ভোট চেয়েছিলেন আল নাহিয়ান খান। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ‘ডামি প্রার্থী’ ছিলেন তাঁর বাবা। এ ছাড়া সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আপন চাচাতো ভাইকে নিজ ক্ষমতাবলে নৌকার বিরুদ্ধে জিতিয়েছেন আল নাহিয়ান।

এসব অভিযোগের জবাব দিতে গিয়ে আল নাহিয়ান খান বলেন, ‘বলতে হবে না, আমি অমুক পরিবারের সন্তান। আমি কী, আপনি কী—তা এলাকার সবাই জানে। আপনারা অনেকেই নামসর্বস্ব জনপ্রিয়তার জন্য বিভিন্ন ধরনের সংগঠনবিরোধী কার্যক্রম করছেন। যদি কেউ মনে করেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও একটি কথা বা বার্তায় ছাত্রলীগ কলুষিত হবে, তাহলে আপনাদের ধারণা ভুল। সংগঠনের প্রতি যে আপনাদের ভালোবাসা নেই, সেই দৈন্যই আপনারা বারবার প্রকাশ করছেন। আমরা জানি, খালি কলসি বাজে বেশি।’

আল নাহিয়ান খান আরও বলেন, ‘অনেকেই ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য অনেক বেফাঁস কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে গুজব সৃষ্টির কারখানা। সেখানে আমাদের সংগঠনের নেতা-কর্মীরাও সংগঠনের নিয়মের বাইরে গিয়ে বিভিন্ন বেফাঁস মন্তব্য করেন। নেতা-কর্মীদের মনে রাখতে হবে যে দীর্ঘ ধারাবাহিক রাজনীতি করেই প্রতিটি নেতা-কর্মী আজকের অবস্থানে এসেছেন। যুগ যুগ ধরে ষড়যন্ত্র হয়েছে। যাঁরা ছাত্রলীগের জন্য নিবেদিতপ্রাণ, তাঁরা কথায় নয়, কাজে বিশ্বাসী।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল কমিটি গঠনে সম্মেলন হচ্ছে ৩০ জানুয়ারি। এ উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় হলগুলোর শীর্ষ পদপ্রত্যাশীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে নেওয়ার পথে যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাঁদের বিষয়ে আপনারা সজাগ থাকবেন। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আপনারা আগেই জানাবেন। নেতা হওয়ার পর কারও চরিত্রহনন অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।

ছাত্রলীগের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে অনেক এজেন্সি কাজ করে, প্রার্থীদের বিষয়ে তারা খোঁজখবর নেয়। সুতরাং কেউ উড়ে এসে এখানে জুড়ে বসেনি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office