| মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ১৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
সাঈদা নাঈম’র কবিতা ‘জ্যোৎস্না ভেজা রাত’
পল্লবের ফাঁকে ফাঁকে দেখা যায়
চকচকে রূপালী থালার মতো চাঁদ।
বাতাস বইছে নিজের মনে ক্লান্তিহীন
জ্যোৎস্নার সাথে খেলছে অবিরাম।
পলাশ বনের এ এক অদ্ভুদ খেলা,
পৃথিবীর বুকে যেন মায়ার কায়া।
মাঝে মাঝে শোনা যায়
ক্লান্ত পাখির ডানা ঝাপটানোর শব্দ,
পুলকিত হয়ে ওঠে প্রতিটি রন্ধ্র।
ঘুমহীন ক্লান্ত চোখে স্মৃতি এসে ভিড় করে,
ছড়িয়ে পড়ে সারা পলাশ বনে।
সঞ্চিত কিছু জলকণা জমে থাকে
অজান্তেই দু ‘চোখের কোণে।
মনে পড়ে সেই রাতের কথা
সেই আলো আঁধারির খেলা।
যা ছিল একান্তই আপন
যে গভীরতার শেষ হয় না।।