| মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ১৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে
সাঈদা নাঈম-এর কবিতা ‘নতুন সূর্য’
চারদিকে আলোর বিস্তার
শোনা যায় না আজকাল কোনো চিৎকার।
পরিমন্ডলের যে দিকগুলো চিহ্নহীন
অনন্ত বিস্তারেও দৃষ্টি হয় না মলিন।
উষালগ্ন থেকে গোধূলি পর্যন্ত
উল্লাসে থাকে মন ব্যপ্ত।
নিজস্ব একটি আত্মা আছে বলেই
জেগে ওঠে চৈতন্য।
হাতের আলিঙ্গনে ক্রমাগত
হতে চায় কেবল উন্মাদিত
আকাঙ্ক্ষা আর উষ্ণতার আর্তনাদে
কেঁপে ওঠে মন ক্ষণে ক্ষণে।
রাতের অন্ধকারকে উপেক্ষা করে
নতুন সৃর্য আবার ওঠে।
আলোকিত হয় ভূবন
পরিপূর্ণ হয় জীবন।