শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাধারণ মানুষ আ.লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে: রুমিন ফারহানা

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ঢাকায় বিএনপির গণসমাবেশের মঞ্চে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল। আওয়ামী লীগ বলে আর কোনো দল বাংলাদেশে নাই। সাধারণ মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে।’ আজ শনিবার দুপুরে রাজধানীর গোলপবাগে বিএনপির গণসমাবেশে এ কথা বলেন তিনি।

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘যেই সংসদ বিনাভোটের, যে সংসদ হাসিনার মতো ভোট চোরের সংসদ, সেই সংসদে থাকার কোনো মানে হয় না। সরকারের যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, বিরোধী দলের ওপর নির্যাতন ও বীভৎস লুটপাট; এই সবকিছুর প্রতিবাদে আজকে আমি পদত্যাগ করছি।’

সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহানা আরও বলেন, ‘গতকাল ইমেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আজ শনিবার ছুটির দিন। আগামীকাল ইনশাআল্লাহ সাক্ষর করা পদত্যাগপত্র হাতে হাতে জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিয়ে আসব।’

রুমিন ফারহানা বলেন, ‘দলের সিদ্ধান্তে আমরা সংসদে যোগ দেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটি আমাকে একমাত্র সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে পাঠায়। তখন আমরা বলেছিলাম, যতটুকু সুযোগ পাব পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই।’

বিএনপির গণসমাবেশের মঞ্চে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা নেওয়ার ঘোষণা দিয়েছেন সাতজন। বিএনপিদলীয় ছয় সংসদ সদস্য আজ শনিবার এ ঘোষণা দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে আটজন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিত হন ছয়জন। বাকি দু’জন গণফোরামের। পরে এমপির সংখ্যার ভিত্তিতে একটি সংরক্ষিত আসনও পায় বিএনপি। বিএনপির ছয় সংসদ সদস্য হলেন- বগুড়া-৪ আসনে মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ও ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান। সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office