শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সামরিক-অসামরিক প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা সোনার বাংলা গড়ার যে অভিষ্ঠ লক্ষ্যে এগিয়েছি, সেখানে সামরিক-অসামরিক প্রশাসন একসঙ্গে কাজ না করলে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা এটা আলোচনা করেছি এবং সবাই একমত হয়েছি যে এটার কোনো বিকল্প নেই যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে অসামরিক প্রশাসনের সহায়তা গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেই এখানে এসেছি এটা ইন্ডিকেট করে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি।

বেসামরিক প্রশাসনের সঙ্গে সামরিক প্রশাসনের সুসম্পর্ক রয়েছে জানিয়ে জেনারেল শফিউদ্দিন বলেন, বর্তমানে আমাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে অসামরিক প্রশাসনের সঙ্গে। আমরা এটাকে ক্যাপিটালাইজড করে আরও এগিয়ে যেতে চাই।

সেনাপ্রধান বলেন, যে কোনো কাজ একসঙ্গে করার জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো পরিবেশের জন্য ভালো সম্পর্ক গুরুত্বপূর্ণ।

‘আমি ফোকাস করেছি যেন আমাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। যত যোগাযোগ হবে তত গ্যাপ কমবে। কমিউনিকেশন গ্যাপ যত কম হবে তত আমাদের কাজ করা সহজ হবে। ’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office