শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সিনোফার্মের সঙ্গে টিকার চুক্তি, দেশে টিকা প্রস্তুত করবে ইনসেপ্‌টা

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৬ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সিনোফার্মের করোনাভাইরাসের টিকা ছবি: রয়টার্স

চীনের সিনোফার্মের তৈরি করোনার টিকা বাংলাদেশে উৎপাদনের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার সিনোফার্ম, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইনসেপ্‌টা ভ্যাকসিন লিমিটেডের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশের ইনসেপ্‌টা ভ্যাকসিন লিমিটেড টিকা তৈরি করবে।

সোমবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ চুক্তির নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনোফার্ম চীন থেকে কাঁচামাল সরবরাহ করবে। দেশে টিকা প্রস্তুত করবে ইনসেপ্‌টা। সরকার এটি কিনে নেবে।

টিকার জন্য কত দাম ধরা হয়েছে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দাম নির্ধারণ করা হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ইনসেপ্‌টা আমাদের জানিয়েছে, তারা তিন মাসের মধ্যে টিকা দিতে পারবে। প্রতি মাসে চার কোটি টিকা বানাতে পারবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের ৮০ ভাগ মানুষকে ভ্যাকসিন দেয়ার অর্থ হচ্ছে ১৩ কোটি মানুষের জন্য মোট ২৬ কোটি ভ্যাকসিন প্রস্তুত রাখতে হবে। এই বিশাল সংখ্যক ভ্যাকসিন চাহিদা পূরণ করতে চীনের সঙ্গে বাংলাদেশের আজকের এই চুক্তিটি অনেক বড় ভূমিকা রাখবে বলেও স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। এক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের সাথে চুক্তিসহ কোভিড মোকাবিলায় সকল কাজে নেতৃত্ব দেবার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

সম্মানিত অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, চীনের রাষ্ট্রদূত লি জিমিং, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, ইনসেপ্‌টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুক্তাদির।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, চীনের পররাষ্ট্রবিষয়ক এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের কনসাল জি রং, সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিং–উন বেইজিং থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office