নিজস্ব প্রতিনিধি: | সোমবার, ১৬ অগাস্ট ২০২১ | প্রিন্ট | ৩৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় সম্প্রতি সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সালাম মাহমুদের আয়োজনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন উদার দিগন্ত’র সভাপতি মোঃ মুজির উদ্দিন, উপদেষ্টা মোঃ আব্দুল মুক্তাদির জায়েদ, সহসম্পাদক খালেদ আহমদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন শিপন সারওয়ার, কামাল আহমেদ, অনুলিপি কুলাউড়ার বাবুসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শুভেচ্ছা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সালাম মাহমুদ। তিনি বলেন পুলিশ প্রশাসন যে জনগনের বন্ধু তার প্রমাণ দিলেন ওসি বিনয় ভূষন রায়। কারণ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর তার এ সফলতা নিয়ে সাধারণ মানুষ কত যে খুশি হয়েছে এ উদাহরণ ফেইসবুকের মাধ্যমে্ই প্রমাণ হয়েছে। ওসি বিনয় ভূষন রায়ের বক্তব্যে বলেছেন উদার দিগন্ত’র এই সংবর্ধনা তাকে কাজের প্রতি আরো উৎসাহ যোগাবে এবং মানুষের সেবা করার জন্য তিনি সবসময় প্রস্তুত।যে কোনো মানুষের জন্য তার দরজা খোলা।
উল্লেখ্য (১০ আগস্ট) ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ও কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামকে সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ সার্কেল, ওসি ও পরিদর্শক (তদন্ত) ঘোষণা করেন।
জানা যায়, বিভিন্ন সময় অপরাধ দমন, মাদক নির্মূল, আসামি গ্রেপ্তারসহ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার উপর ভিত্তি করে সিলেট বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয় তাদেরকে।
ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) ছাড়াও অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদ (পিপিএম)-সেবা ও অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর বলেন, যতদিন কুলাউড়া সার্কেলে থাকবো তত দিন কুলাউড়া-জুড়ী-বড়লেখা এ তিন থানা এলাকার মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করে যাবো। কুলাউড়া সার্কেলে যোগদান করার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানার ওসি এবং স্থানীয়দের সহযোগিতায় তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন, তাই এ অর্জন সকলের।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আমার এ সাফল্যে কুলাউড়া থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সমন্বিত এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল। তাকে পুরস্কৃত করে উৎসাহিত করার জন্য তিনি সিলেটের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সময় কুলাউড়াকে বলেন, এ অর্জন আমার ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় মাদক ও সন্ত্রাস দমন, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় গত ৭ জুন ও ৫ আগস্ট মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সার্কেল ও ওসি হিসাবে পুরস্কৃত করা হয়।