শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সীতাকুণ্ডে বিস্ফোরণ হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনা: জি এম কাদের

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনাকে বিভিন্ন মহল ‘হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিলেও জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের তা মানতে নারাজ।

তিনি বলেন, ‘যারা সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডকে হত্যাকাণ্ড বলছে, আমি মনে করি তারাও সঠিক বলছেন না। আমরা মনে করি এটি একটি দুর্ঘটনা।’

সরকার এই ভয়াবহ দুর্ঘটনা রোধ করতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘কেউই সঠিকভাবে দায়িত্ব পালন করেন না, তাই দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনো কিছুরই যেন পরিকল্পনা নেই।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে অর্থ সহায়তা দিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্ঘটনার পর থেকেই চট্টগ্রামে জাতীয় পার্টির পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। আজ আমরা দিচ্ছি এবং শনিবার জাতীয় পার্টির পক্ষ থেকে আরো একটি টিম সহায়তা দেবে অগ্নিদগ্ধদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘পদ্মাসেতু উদ্বোধন বানচাল করতে ষড়যন্ত্রমূলকভাবে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা- এটা মনগড়া কথা। আর তাই যদি হয়, এই ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব সরকারেরই।কনটেইনার ডিপোর মালিক বা কর্তৃপক্ষ কোনভাবেই তাদের দায়িত্ব এড়াতে পারে না।’

সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সঠিক ব্যবস্থাপনার অভাব সর্বত্র। সরকারের সবচেয়ে বড় দায়িত্ব মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। দলকানা ও অযোগ্যদের স্বজনপ্রীতি করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। এ কারণেই কোনো কিছুই সঠিকভাবে হচ্ছে না। কোননো কিছুরই যেন পরিকল্পনা নেই ‘

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর হামলার ঘটনার নিন্দা জানান তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, জোনায়েদ সাকির উপর হামলা খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে। আমরা এই জঘন্য ঘটনার নিন্দা জানিয়েছি। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্তের ভিত্তিতে দোষীদের শাস্তি দিতে হবে। অসহায় মানুষদের দেখতে গিয়ে বা সহায়তা করতে গিয়ে সরকার সমর্থকের হামলার শিকার হতে হবে? এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।

জি এম কাদেরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুসহ কেন্দ্রীয় নেতারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office