বিনোদন ডেস্ক | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মম। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমা ও নাটক-দুই মাধ্যমেই সমানতালে কাজ করছেন তিনি।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে সুইমিং পুলে গা ভেজানো আকর্ষণীয় ছবি ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে কবি হেলাল হাফিজের আশ্রয় নিয়েছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘যে জলে আগুন জ্বলে’। এ লাইনটি হচ্ছে জনপ্রিয় কবি হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম।
মমর এ ছবি-ক্যাপশন দেখে অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘আমি আসতেসি, আগুন নেভাতে, তুমি অপেক্ষা করো।’ আরো অসংখ্য মন্তব্যে ভরে গেছে মমর ফেসবুকের কমেন্ট বক্স। তিনিও অনেক মজা করে এসব মন্তব্যের জবাব দিচ্ছেন।