শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্কার্টের নিচে ক্যামেরা ধরল ভক্ত, মেজাজ হারালেন শাকিরা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

যৌন হেনস্তার ঘটনায় তোলপাড় টলিউড, বলিউড। এরই মাঝে অপ্রীতিকর ঘটনার মুখে পড়লেন পপতারকা শাকিরা! মঞ্চে পারফর্ম করার সময় এক অনুরাগীর কাণ্ডে হতবাক গায়িকা। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানালেন মঞ্চ থেকে।

অনুরাগীকে স্পষ্টই জানালেন, নো মিনস নো! এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কী ঘটেছে শাকিরার সঙ্গে? খোলাসা করা যাক=

পরনে শর্ট স্কার্ট। এক মাথা খোলা চুল। মঞ্চে নতুন গান ‘সলটেরা’র সঙ্গে নাচছেন শাকিরা। হঠাৎই গায়িকা লক্ষ করলেন, এক অনুরাগী মঞ্চের সামনে দাঁড়িয়ে তার পোশাকের নিচে ক্যামেরা ধরে ছবি তোলার চেষ্টা চালাচ্ছেন।

অনুরাগীর এমন কাণ্ড দেখে হতবাক শাকিরা। দ্রুত গান থামিয়ে দেন। এরপর রীতিমতো মেজাজ হারিয়ে স্টেজ থেকে নেমে আসেন। নামার আগে অনুরাগীকে স্পষ্ট জানালেন, এই ধরনের আচরণ একদমই ঠিক নয়। শাকিরার এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

শাকিরার সঙ্গে এমন ঘটনা ঘটায় সোশাল মিডিয়ায় নিন্দার ঝড়। নেটিজেনদের একাংশ মনে করছেন, এই ঘটনার তদন্ত হওয়া উচিত। গ্রেপ্তার হওয়া উচিত অভিযুক্ত। অনেকের আবার মত, নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হওয়া উচিত ছিল।

নিউ ইর্য়ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি নাইটক্লাবে শাকিরার সঙ্গে এই আপত্তিকর ঘটনা ঘটেছে।

যদিও ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাকিরা। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্সকে নাইটক্লাব কর্তৃপক্ষ বলেন, ‘ভক্তদের সঙ্গে মুহূর্তটি উপভোগ করার সময়ে ভিডিওধারণকারীদের ভিডিও করতে নিষেধ করছিলেন শাকিরা।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office