শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্ত্রী ২’-এর কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ!

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

টলিউডের পর এবার বলিউডেও যৌন হেনস্তার অভিযোগ। তাও আবার অভিযোগ উঠল ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী ২’-এর টিম মেম্বারের উপর। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’-র নাচের কোরিয়োগ্রাফি করেছেন শেখ জানি বাসা। যিনি ইন্ডাস্ট্রিতে জনি মাস্টার নামেও খ্যাত।

২১ বছর বয়সী এক তরুণীই জনি মাস্টারের বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। তার দাবি, আউটডোর শুটিংয়ের সময় জনি মাস্টার তাকে হেনস্তার করেছেন । তরুণীর কথা অনুযায়ী, একাধিকবার জনির হাতে যৌন নিগ্রহ হয়েছে এই তরুণী।

মূলত, তেলুগু ইন্ডাস্ট্রি থেকেই ক্যারিয়ার শুরু করেন জনি। একাধিক জনপ্রিয় গানের নৃত্য পরিচালনা করেছেন। সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’ গানে কোরিওগ্রাফি করে বলিউডেও সুপারহিট তিনি। শুধু তাই নয়, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’ গানেরও কোরিওগ্রাফি করেছিলেন তিনি। আপাতত, পুলিশি হেফাজতে রয়েছেন জনি মাস্টার।

১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ ভারতেই আয় করেছে ৪২৬ কোটি টাকা। প্রযোজনা সংস্থা ম্যাডকস ফিল্মস-এর পক্ষ থেকে শেয়ার করা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পুরো বিশ্বে ৫০৫ কোটি টাকার ব্যবসা করেছে শ্রদ্ধা-রাজকুমারের সিনেমা। অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসে ৭৮.৫ কোটি টাকা আয়। সবমিলিয়ে দশ দিনে ৫০০ কোটি টাকার উপরে ব্যবসা করল ‘স্ত্রী ২’। হিন্দি বলয়ের ক্ষেত্রে যা কিনা রেকর্ড ব্যবসা।

এই অঙ্ক ছুঁতে শাহরুখ খানের ‘জওয়ান’-এর যেখানে ১১ দিন, ‘পাঠান’-এর ১২ দিন লেগেছিল, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এরও লেগেছিল ১১ দিন, সানি দেওলের ‘গদর’ ১২ দিনে এই অঙ্কের ব্যবসা করতে পেরেছিল, সেখানে মোট দশ দিনেই ৫০০ কোটির ক্লাবে অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office