শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকারের ৩৭ এলাকার নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জাতীয় সংসদের ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচন এবং স্থানীয় সরকারের ৩৭টি এলাকার নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সাতটি উপজেলা, চারটি পৌরসভা ও ২৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে প্রয়াত উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরীকে।

এ ছাড়াও সাত উপজেলার মধ্যে কুড়িগ্রামের রৌমারীতে রেজাউল ইসলাম, চিলমারীতে সোলায়মান আলী সরকার, কুষ্টিয়ার খোকসায় বাবুল আখতার, নেত্রকোনা সদরে আতাউর রহমান, সিলেটের ওসমানীনগরে শামীম আহমদ, সুনামগঞ্জের জগন্নাথপুরে আকমল হোসেন ও চট্টগ্রামের কর্ণফুলীতে ফারুক চৌধুরী দলের মনোনয়ন পেয়েছেন। চার পৌরসভায় দলীয় প্রার্থীরা হচ্ছেন দিনাজপুরের পার্বতীপুরে আমজাদ হোসেন, জামালপুরের হাজরাবাড়ীতে সামছুজ্জামান, সিলেটের বিশ্বনাথে ফারুক আহমদ ও চট্টগ্রামের ফটিকছড়িতে ইসমাইল হোসেন।

২৬টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হচ্ছেন- লালমনিরহাট সদরের বড়বাড়ীতে এস এম আশরাফুল হক (মিঠু), জয়পুরহাটের ক্ষেতলালের বড়তারায় বোরহান উদ্দীন ফকির, তুলসীগঙ্গায় বজলুর রহমান খান, বগুড়ার শাহাজাহানপুরের আশেকপুরে ইনছান আলী, কুষ্টিয়া সদরের জিয়ারখীতে শাহজাহান আলি, কাঞ্চনপুরে একরামুল হক, মিরপুরের চিথলিয়ায় এনামুল হক বাবলু, ধুবইলে মাহাবুর রহমান, যশোর সদরের আরবপুরে শাহারুল ইসলাম, বাগেরহাট সদরের রাখালগাছিতে রবিউল ইসরাম ফারাজী, মোল্লারহাটের উদয়পুরে এস এম সাইকুল আলম, খুলনার দিঘলিয়ার বারাকপুরে গাজী সাহাগীর হোসেন, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়ায় শাহেদুল ইসলাম, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলায় আসাদুজ্জামান, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ীতে গোলজার হোসেন, ঢাকার দোহারের রাইপাড়ায় আমজাদ হোসেন, মাহমুদপুরে আইয়ূব আলী, সুতারপাড়ায় শেখ নাসির উদ্দিন, মুন্সীগঞ্জের গজারিয়ায়হোসেন্দীতে মনিরুল হক মিঠু, জামালপুরের মেলান্দহের আদ্রায় রফিকুল ইসলাম, ফুলকোচায় মামুনুর রশিদ, নেত্রকোনার মদনের নায়েকপুরে মোছলেহ উদ্দিন ভুঞা, সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ে নজরুল ইসলাম, গোয়াইনঘাটে সুভাষ চন্দ্র পাল, পূর্ব জাফলংয়ে রফিকুল ইসলাম এবং মধ্য জাফলংয়ে ফারুক হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office