শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা

স্মারকলিপি পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: আইনমন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মানবিক কারণে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ১৫ জন আইনজীবী মন্ত্রীর সঙ্গে দেখা করে এই স্মারকলিপি দেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটি তারা পরীক্ষা করবেন এবং এ নিয়ে আলোচনা করবেন। যতটুকু গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়, সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বিএনপিপন্থী আইনজীবীরা স্মারকলিপিতে বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১( ১) এর ধারা মতে সরকার যেকোনো সময় শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারি করে বা ৪০১–এর ৬ উপধারা মোতাবেক বিশেষ আদেশ দিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। স্মারকলিপি পড়ে সেটা আইনমন্ত্রীর হাতে তুলে দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব মো. ফজলুর রহমান। এ সময় অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

khaleda zia

খালেদা জিয়া ফাইল ছবি

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তাঁর সুচিকিৎসার দাবি জানাচ্ছে বিএনপি। এই দাবিতে দলটি গত শনিবার গণ–অনশন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর সুচিকিৎসার দাবিতে সমাবেশও করে দলটি।

এর আগে শনিবার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাঁরা বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবে। যত বড় চিকিৎসক তারা আনতে চায়, আনতে পারে। সেটায় সরকার কোনো বাধা দেবে না। কিন্তু এটাও তাদের মনে রাখতে হবে, দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কোনো কিছু করবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office