শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হজে যেতে পারবেন না ১০ হাজার বাংলাদেশি নতুন নিয়মের কারণে

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১১ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

এবার আবেদন করেও কেবল বয়সের সীমাবদ্ধতার কারণে হজ পালনের সুযোগ পাচ্ছেন না ১০ হাজার বাংলাদেশি। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, হজে যেতে আবেদন করেছেন এমন যাত্রীদের মধ্যে যাদের বয়স ৬৫ পেরিয়ে গেছে তারা হজে যেতে পারবেন না। বুধবার (১১ মে) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব সরকারের ঘোষণা অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য বিদ্যমান প্রতিস্থাপন প্রক্রিয়ার পরিবর্তে হজ এজেন্সি ইউজার তার এজেন্সিতে ৬৫ বছরের উপরে নিবন্ধিত এবং ২০২২ সালে নিবন্ধনের সময় ওই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট নিবন্ধিত ৬৫ বছরের কম বয়সী নারী/অনূর্ধ্ব ১৮ বছরের যারা মাহরামজনিত কারণে যেতে পারবেন না, সেই তালিকার বিপরীতে সমান সংখ্যক প্রাক নিবন্ধিতকে সরাসরি পিলগ্রিম আইডি দেওয়া হবে। এই তালিকার জন্য কোটা নির্ধারিত থাকবে না।

এদিকে এবার সরকার দুইটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজ -১ এ ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ – ২ এ ধরা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ২১৫ টাকা। যা গত বছরের চেয়ে ১ লাখ টাকা বেশি। এবার বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৮ হাজার ৫৮৫ জন হজ করার সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office