শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

হামাসের শীর্ষ নেতাকে তুলে নিল ইসরাইলি বাহিনী

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতাকে তুলে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী।

মঙ্গলবার জেনিন এলাকায় নিজ বাসা থেকে খালেদ আল-হজকে তুলে নেওয়া হয়। তার স্ত্রীর বরাতে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

৫৫ বছর বয়সি হামাসের নেতা আল-হজের আগেও আটক হন। জীবনের ১৫টি বছর ইসরাইলি কারাগারেই কাটাতে হয় তাকে। মুক্তির এক বছরের মাথায় আবারও আটক হলেন।

তার স্ত্রী জানান, ইসরাইলি বাহিনী হঠাৎ করেই বাড়ির ভেতর ঢুকে পড়ে। এরপর চোখ বেঁধে আমার স্বামীকে নিয়ে গেছে।

আটকের পরপরই হামাসের এই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ইসরাইলি বাহিনীর দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে আসছে হামাসসহ ফিলিস্তিনের সাধারণ মানুষ।

দশকের পর দশক ধরে ফিলিস্তিনের ভূমিতে দখলদারিত্ব চালিয়ে অবৈধ বসতি স্থাপন করছে ইহুদি সম্প্রদায়।

এর প্রতিবাদ জানাতে গেলেই দমন পীড়নের শিকার হতে হয় তাদের। ইসরাইলি বাহিনীর হাতে এ পর্যন্ত হাজারো ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office