শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

হেফজত নেতা বাবুনগরীর জানাজা রাত ১১টায়

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর জানাজার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া আজ বিকেলে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে রওনা দিয়েছেন। যাঁরা আসছেন, তাঁরা সবাই যাতে জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য জানাজার সময় সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে রাত ১১টা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বলা হয়েছিল জানাজা শেষে ফটিকছড়ির বাবুনগরে জুনায়েদ বাবুনগরীর মরদেহ দাফন করা হবে। কিন্তু এই সিদ্ধান্তেও পরিবর্তন এসেছে। মাওলানা ইয়াহিয়া বলেন, চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় জানার পর তাঁর মরদেহ দাফন করা হবে মাদ্রাসা মসজিদসংলগ্ন কবরস্থানে।

জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এরপর আজ সকাল সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুপুর ১২টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জুনায়েদ বাবুনগরী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন। গত বছরের ১৫ নভেম্বর তিনি হেফাজতের আমির নির্বাচিত হন। এর আগে ২০১৩ সালে হেফাজত প্রতিষ্ঠার শুরু থেকে তিনি মহাসচিব ছিলেন।

চলতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে ২৬ মার্চের সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল। ২২ এপ্রিল হাটহাজারী থানায় মামলাগুলো হয়।

এর আগে শাপলা চত্বরের ঘটনায় মারধর, লুটতরাজ ও হত্যার অভিযোগ এনে মতিঝিল থানায়ও মামলা হয়েছিল বাবুনগরীর বিরুদ্ধে। সে মামলায় তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং পরে জামিন পান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office