শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

হেফাজতের উপদেষ্টা আল্লামা নোমান ফয়জী আর নেই

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের মেখল মাদ্রাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

আল্লামা নোমান ফয়জীর ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুরুতর অসুস্থতাবোধ করায় আল্লামা নোমান ফয়জীকে রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎধীন ছিলেন তিনি।

সেখানেই সোমবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ আলেম।

আল্লামা নোমান ফয়জী চট্টগ্রামের মেখল মাদ্রাসার পরিচালকের পাশাপাশি হাটহাজারী মাদ্রাসারও শুরা সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের মুফতিয়ে আজমখ্যাত মুফতি ফয়জুল্লাহর নাতী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office