শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

হেফাজতের হামলার প্রতিবাদে রাঙামাটির সাংবাদিকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ৩১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হেফাজতের হামলার প্রতিবাদে রাঙামাটির সাংবাদিকদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর হামলা, দেশজুড়ে হেফাজত ইসলামের তাণ্ডবের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাঙামাটি প্রেস ক্লাব। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে তখন স্বাধীনতাবিরোধী শক্তি দেশজুড়ে তাণ্ডব চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে প্রেস ক্লাব ও সুরসম্রাট আলাউদ্দিন খাঁ একাডেমিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা করেছে হেফাজতকর্মীরা। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ সময় দেশে মৌলবাদী শক্তি যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সহসভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সহসম্পাদক শান্তিময় চাকমা, সদস্য সাইফুল বিন হাসান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office