শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

হোটেলে কী ঘটেছিল, জানালেন কেকের ম্যানেজার

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চিরবিদায় নিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কলকাতার নজরুল মঞ্চেই জীবনের শেষ গান গেয়েছেন তিনি। হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন গায়ক। এরপর দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেকের ম্যানেজার রীতেশ ভাট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালে কেকের তেমন কোনো অসুবিধা হয়নি। সেখান থেকে হোটেলে ফিরলে লবিতে ভক্তরা তার সঙ্গে ছবি তুলতে চায়। কেকে তাদের উদ্দেশে বলেন, শরীরটা ভালো লাগছে না। এরপর রুমে চলে যান তারা।

রুমে ঢুকে সোফায় বসে বমি করেন কেকে। এরপর সেখানেই মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার শরীর প্রচন্ড ভারী হয়ে যাওয়ায় রীতেশ একা তাকে উঠাতে পারছিলেন না। হোটেলকর্মীদের সাহায্যে গায়ককে নিয়ে দ্রুত হাসপাতালে যান তারা। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইতোমধ্যে গায়কের প্রয়াণে কলকাতার নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। এদিন (বুধবার) হিতেশ ভাটসহ হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও নজরুল মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

হাসপাতালে নেওয়ার পর কেকের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল বলে শোনা যায়। সেটি নিয়েই অনেকের মনে প্রশ্ন জেগেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘কেকের মুখে কিছুটা কেটে যাওয়ার দাগ আছে, যা সম্ভবত কেকে পড়ে যাওয়ার ফলে হয়েছে। তার কপালে এবং ঠোঁটে চোট আছে বলে যে দাবি করা হচ্ছে, সেরকম কিছু হয়নি। রক্তপাতও হয়নি।’

প্রসঙ্গত, নব্বই দশক থেকে শুরু করে বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন ৫৪ বছর বয়সী এই গায়ক। তার জীবনের শেষ গানের স্মৃতি হয়ে রইলো কলকাতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office