শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২ বছরের শাসনের অবসান হল নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৮ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তেলআবিবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের সমাপ্তি ঘটছে। মঙ্গলবার ইসরাইলের জাতীয় সংসদের স্পিকার ইয়েরিভ লেভিন এক টুইটে এ ঘোষণা দেন।টুইটবার্তায় তিনি বলেন, অবশেষে এটা হচ্ছে। ইসরাইলের নাগরিকদের কল্যাণে ঐক্যের সরকার শপথ নিতে যাচ্ছে।

নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদের নেতৃত্বাধীন নতুন ঐক্যের সরকার আগামী রোববার শপথ নেবে।

তিনি জানান, শপথের পূর্বে সংসদে আস্থা ভোট হবে। আস্থা ভোটের তারিখ নির্ধারণ করায় সংসদ স্পিকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদ।

এদিকে ইয়ামিনা পার্টির সংসদ সদস্য নির্বাচন ইসরাইলের নতুন জোট সরকারকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। তার এ ঘোষণার মধ্যে দিয়ে নতুন জোটের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শপথ নিতে আর বাধা থাকছে না। ইয়ামিনার এই সংসদ সদস্য নতুন জোট সরকারকে সমর্থন না দিলে ১২০ আসনের মধ্যে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আশঙ্কা ছিল।

আগামী রোববার ইসরাইলে নতুন সরকার গঠন হলে দেশটিতে বেঞ্জামিন নেতানিয়াহু যুগের অবসান ঘটবে। বিগত ১২ বছর যাবৎ তিনি ইসরাইল শাসন করছেন।

নতুন জোটের সরকার গঠন নিশ্চিত জেনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংসদে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন।

বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু বিরোধী দলীয় নেতা হলে চুপচাপ বসে থাকবেন না। তার আভাস এখনই স্পষ্ট। তিনি ইতোমধ্যে বিরোধী দলগুলোর জোটের সম্ভাব্য সরকারকে ইসরাইলের নিরাপত্তা ও জনগণের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছেন।

কয়েকদিন আগে এক টুইটবার্তায় বেনেটের তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। সেখানে লাপিদ-বেনেট সরকার ইসরাইলের জন্য বিপজ্জনক হবে উল্লেখ করেন।

ইসরাইলে নতুন সরকার গঠনের আমেজে দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ টুইটারে এক পোস্টে বলেছেন, আগামী রোববার ইসরাইল নতুন পথে যাত্রা করতে যাচ্ছে।

ইসরাইলে সম্প্রতি ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদের নেতৃত্বে ৮ দল মিলে একটি জোট গঠিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নাফতালি বেনেট। এরপর দায়িত্ব নেবেন ইয়ার লাপিদ। আগামী রোববার দেশটির পার্লামেন্টে ১২০ আসনের মধ্যে ৬১ আসন পেলে সরকার গঠন করতে পারবে নতুন এ জোট। অন্যথায় ইসরাইলে দুই বছরে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

তেলআবিবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office