শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

১৭৩ কর্মকর্তাকে পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী প্রধান কার্যালয়ের ১৭৩ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) কাওরান বাজারস্থ কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।

বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস, এফসিএ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম।প্রধান অতিথি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, “বীমার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নতি ও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। মানুষ বীমার মাধ্যমে সঞ্চয় করে, ফলে দারিদ্র বিমোচনেও সাহায্য হয়। নীতি, নৈতিকতা ও আদর্শ বজায় রেখে সর্বক্ষেত্রে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কোন গ্রাহক যেন কষ্ট না পায় এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।”

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, “দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব। যত দ্রুত দাবি পরিশোধ করা হবে, তত বেশি বীমা পলিসি বিক্রি হবে এবং এতে কোম্পানীর সুনাম বৃদ্ধি পাবে। ন্যাশনাল লাইফ সততার সঙ্গে এ কাজটি করে যাচ্ছে।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office