শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

১৭ ঘণ্টায় ২৫ লাখ, ট্রেন্ডিংয়ে শীর্ষে ব্যাচেলর টিমের ‘গুড বাজ’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

গত ঈদুল ফিতরে নির্মাতা কাজল আরেফিন অমির নির্মিত নাটক‘ব্যাড বাজ’ প্রচার হয়। নাটকটিতে এই সময়েরা আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের সদ্যরা অভিনয় করেন। ক্যামেরার পেছনেও রয়েছেন এই ধারবাহিকটির পুরো টিম। নাটকটি ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর নাটকপাড়া এবং দর্শক মহলে ব্যাপক আলোড়ন তোলে। সফলতা পান পরিচালক ও প্রযোজক।

সেই সফলতাকে উপজীব্য করে এবারের ঈদুল আজহায় কাজল আরেফিন অমি নির্মাণ করেন নাটকটির সিক্যুয়েল ‘গুড বাজ’। গত ১২ জুলাই ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘গুড বাজ’। প্রকাশের পরই দর্শক প্রশংসায় ভাসতে থাকে পরিচালক, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ঘন্টায় নাটকটি দেখেছে প্রায় ২৫ লাখ দর্শক।মন্তব্য জমা পড়েছে ১৫ হাজারের উপরে। আছে ইউটিউব ট্রেন্ডিং ২ তে।

এবারের নাটকে যেমন ছিলো গল্পের ভিন্নতা, তেমনি লোকেশন আর পাত্র-পাত্রীর দিকেও নজর দিয়েছেন পরিচালক। তিনি জানালেন, আমাদের উদ্দেশ্য দর্শকদের সুস্থ বিনোদন দেয়া। সেই চেষ্টাই করেছি আমরা। বরাবরের মতো এবারও দর্শকদের ভালোবাসায় আমরা মুগ্ধ। কৃতজ্ঞতা ও ভালোবাসা সকল দর্শকের প্রতি।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায়, মোশনরক এন্টারটেইনমেন্ট এর মাসুদুল হাসানের সার্বিক তত্বাবধায়নে ও কাজল আরেফিন অমির পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির , সাফা কবির, পারশা ইভানা, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও লামিমা লাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office