শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৪ ও ২০১৮ ভুলে যান: আমান

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বর্তমান সংসদ বহাল রেখে শেখ হাসিনা সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না। ওইদিন ভুলে যান। ইভিএমেও ভোট হবে না। জনগণ তা হতে দেবে না। সুতরাং সরকারের ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করার কোনো পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হবে। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমান।

তিনি বলেন, হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন, গ্রেপ্তার করে বিএনপি ও চলমান আন্দোলনকে দমানো যাবে না। আমরা রাজপথে নেমেছি, এই সরকারকে বিদায় করেই ঘরে ফিরবো।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘৫২, ‘৬২, ‘৬৯, ‘৭১ ও ‘৯০ এ ফয়সালা রাজপথে হয়েছে। এবারও রাজপথেই ফয়সালা হবে। প্রয়োজনে দেশে ‘৬৯ এর মতো আরেকটি গণঅভ্যুত্থান হবে।

বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, পুলিশ বিএনপি কার্যালয়ে প্রবেশ করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, তা পাক হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নাগরিক মঞ্চের চারটি দলের নেতারা বিএনপির ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন। নেতারা হলেন-বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, মহাসচিব মো. শওকত হেসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মুফাসসির অধ্যাপক বাজলুর রহমান আমিনী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office