শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জাতিসংঘের ৭৬তম অধিবেশন সশরীরে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ সেপ্টেম্বর সংস্থাটির ৭৬তম অধিবেশনে সরাসরি ভাষণ দেবেন তিনি।

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বেলা ১১টার দিকে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

১৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে সীমিত আকারে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর থেকে বিশ্ব নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। করোনা সংকটের কারণে প্রায় ১৯ মাস পর প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন।

জানা যায়, আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে সরাসরি ভাষণ দেবেন। একই দিন তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেবেন। একই সঙ্গে একটি সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

অন্যান্য বছরের মতো এবারো তিনি কোনো পাবলিক সমাবেশ বা নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন না বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্র উল্লেখ করেছে। তবে প্রধানমন্ত্রী ‘ভার্চুয়াল প্রেজেন্স’ এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ সেপ্টেম্বর হোটেল সুইট থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office