শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
২০২৬ সালের প্রথম প্রান্তিক

৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন ব্যাংক এশিয়ার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ে ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক স্পর্শ করেছে ব্যাংক এশিয়া পিএলসি।

এ সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আরকে হোসেনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। ব্যবস্থাপনা পর্ষদ এ অর্জনে কর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাংক এশিয়া জানিয়েছে, গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী ব্যাংকিং সমাধান এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এ সাফল্যের অন্যতম কারণ। ব্যাংকের প্রতি ব্যক্তি, করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের আস্থা ও নির্ভরতায় ডিপোজিট প্রবৃদ্ধির এ ধারা তৈরি হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিজিটাল রূপান্তর, উন্নত গ্রাহকসেবা এবং বহুমুখী পণ্যসেবার মাধ্যমে ব্যাংক এশিয়া দেশের ব্যাংক খাতে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করে তুলেছে। ভবিষ্যতেও এ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার ব্যাপারে ব্যাংক এশিয়া বদ্ধপরিকর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office