শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

  |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তানিয়া আহমেদ-এর দুটি কবিতা:

০১*ভালোবাসার পূর্ণতা*

তোমার ভালোবাসা নিবেদনে ছিলো প্রখর শক্তি,
তুমি আমাকেই শুনিয়েছো আমার ভালোবাসার গল্প।
তুমি আমারই চোখ দিয়ে আমাকে দেখিয়েছো,
ঠিক যেনো আমার কল্পনার মতো, তাই তুমি আমার সেই, কল্পনা মানব।

তুমি আমার ইচ্ছেগুলোকে ছুঁতে পেরেছো, তুমি আমার কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করেছো।
সেদিনের আবহাওয়াটা ছিলো অদ্ভুত সুন্দর। শীতল হাওয়াটা গায়ে লুটিয়ে পড়তেই জানান দিচ্ছে তুমি আশেপাশে। টিএসসি ভাস্কর্যের সামনে ধবধবে সাদা পাঞ্জাবী পড়ে পিছন থেকে ডেকে বললে তুমি এখানে!

তারপর এক চিলতে মিষ্টি হাসি। গোধূলী লগ্নে দেখা তোমার সাথে আমার। খোলা আকাশের নীচে সুপুড়ি গাছের ধারে বসে কত কথা আমাদের। তোমার একটাই কথা, আচ্ছা ঘড়ির কাঁটা-কে যদি থামিয়ে রাখা যেতো! তার উত্তরে আমি বললাম তাহলে তো কখনো কেউ কাউকে ছেড়ে যেতো না।

হঠাৎ আকাশ থেকে মেঘ কুমারী এক পশলা বৃষ্টি না দিলেও একটু ছিঁটেফোঁটা বৃষ্টি তোমায় আমায় উপহার দিয়েছে। আজ যেনো প্রকৃতি রাণী তোমার আমার জন্য প্রকৃতিকে অপরূপে রূপে সাজিয়েছে। অপলক দৃষ্টিতে আমার পানে চেয়ে থাকা তোমার। একটু পর পর বিচলিত তুমি, কারণ একটাই। আমি যদি হারিয়ে যাই। তোমার ইচ্ছে হলো, আমার হাতে হাত রেখে একটা জলন্ত সিগারেট-কে সঙ্গী করবে। অনুমতি দিয়ে বললাম, আজকে তোমার ইচ্ছে পূরণ হোক।

রাস্তার ধারে টং-এর দোকানে পুদিনা পাতা, আদা সংমিশ্রণে এক কাপ চা। তোমার ইচ্ছে হলো আমার ঐ এক কাপ চায়ে তোমার অংশীদার থাকবে। দিলাম তোমায় আমার এক কাপ চায়ে তোমার অংশীদারিত্ব। সন্ধ্যের স্নিগ্ধ হিমেল হাওয়ায় আমার খোলা চুলে তোমার হাত ধরে হাটতে আমার ভালোবাসার পূর্ণতা। রিক্সায় বসে তোমার কাঁধে আমার মাথা রাখা আমার ভালোবাসার পূর্ণতা। বাতাসে আমার এলোচুল উড়ে তোমার গায়ে লুটোপুটি খাচ্ছে। আমি জানি, প্রস্থান হবে তোমার। বৃষ্টি আমার চোখের জলকে স্পর্শ করেছে। করতে পারো নি তুমি। তুমি বলেছিলে যে জল বুকে থাকে ও পরে না কখনো। পদ্ম পাতার উপরের জলটুকু গড়িয়ে পড়ে গেলো।

ভুলে গেলে তুমি জল পদ্ম পাতার নিচে থাকে উপরে না। তাই তো ধরে রাখতে পারো নি। তবে আমি মুহুর্ত সৃষ্টি করতে পেরেছি। যা ধারণ করবো নিভৃতে নিরবে। আর এটাই আমার ভালোবাসার পূর্ণতা। পূর্ণতা পাক পৃথিবীর সব ভালোবাসা।
——————–

০২* নারী তুমি নও সামান্য*

নারী তুমি অসামান্য !
তুমি নিজের কারণে হও সামান্য
নারী তুমি চলতে জানো
নারী তুমি চালাতে জানো

নারী তুমি রুখে দাঁড়াতে জানো কি ?
নারী তুমি মানতে জানো
নারী তুমি মানাতে জানো কি ?
নারী তুমি ভালোবাসতে জানো
নারী তুমি ভালোবাসাতে জানো কি ?

নারী তুমি মূল্য দিতে জানো
নারী তুমি মূল্য পেতে জানো কি ?
নারী তুমি সুখী করতে জানো
নারী তুমি সুখ পেতে জানো কি ?

নারী তুমি সহ্য করতে জানো
নারী তুমি সহ্য করাতে জানো কি ?
নারী তুমি খুশি করতে জানো
নারী তুমি খুশি হতে জানো কি ?

নারী তুমি সম্মান করতে জানো
নারী তুমি সম্মান পেতে জানো কি ?
নারী তুমি যত্ন করতে জানো
নারী তুমি যত্ন পেতে জানো কি ?

নারী তুমি অপেক্ষা করতে জানো
নারী তুমি অপেক্ষা করাতে জানো কি ?
নারী তুমি কেবলি কষ্ট পেতে জানো !!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office